Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি মাহমুদুল হাসান

ফরিদপুর জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভা কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

​সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাঁদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা পালন, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় দায়িত্বশীল পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

বিদায়ী জুন (২০২৬) মাসে জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান। তিনি পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর হাত থেকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​এ ছাড়া পিআরএল (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গমনকৃত পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

​কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অপরাধ দমন ও জনসেবায় পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্ব ও কর্মস্পৃহা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি মাহমুদুল হাসান

আপডেট এর সময় : ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬