Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমেছে স্বর্ণের দাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর আজ বুধবার আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। আগের সেশনে ২ শতাংশের বেশি বাড়ার পর এদিন মূল্য নিম্নমুখী হয়। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদার ওপর চাপ সৃষ্টি করেছে।

বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪,০২৮.১৩ মার্কিন ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৩৩.৯০ মার্কিন ডলারে নেমে আসে।

এদিকে বাংলাদেশের বাজারে সবশেষ সমন্বয়ে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ যে মূল্য নির্ধারণ করেছে, বুধবার (১৫ জুলাই) সারা দেশে সেই নতুন দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছিল, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয় এবং মঙ্গলবার সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে।

নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমেছে স্বর্ণের দাম

আপডেট এর সময় : ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬