Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নতুন মোড়, সর্বশেষ কী ঘটছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:

জর্ডান চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে-

জর্ডানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান ওয়াশিংটনের মিত্র দেশগুলোর ওপর হামলা জোরদার করছে। দেশটি ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সেনাবাহিনী জানায়, ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

ইরানের বন্দরগুলোতে আবারও অবরোধ দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার গ্রিনিচ মান সময়রাত ৮টা থেকে ইরানের বন্দরগুলোর ওপর আবারও অবরোধ কার্যকর করা হবে।

জুনে যুদ্ধরত দুই পক্ষ সংঘাত বন্ধে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর পর ওয়াশিংটন অবরোধ শিথিল করেছিল। তবে নতুন করে সংঘাত শুরু হওয়ায় ট্রাম্প আবারও অবরোধ কার্যকর করার ঘোষণা দেন।

হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের হামলার অভিযোগ আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীতে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত ও আটজন আহত হয়েছেন।

তেলসমৃদ্ধ দেশটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। এর আগে দেশটি জানায়, ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প সোমবার বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং এ কার্যক্রমের জন্য তারা অর্থ পাবে।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা প্রণালীটির অভিভাবক হয়ে উঠব।’ তিনি আরও বলেন, ধনী দেশগুলোকে এ জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ‘এটি পাহারা দেওয়ার জন্য আমরা অর্থ পাব। অনেক অর্থ। তবে আমরা শুধু এই কাজ করতে গিয়ে আমাদের মানুষের জীবন ঝুঁকিতে ফেলার ব্যয় ফেরত চাই।’

পরে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যয়ের বিনিময়ে যুক্তরাষ্ট্র পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পাবে।

প্রণালীর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না ইরান-

ইরানের সেনাবাহিনী সোমবার সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের “হস্তক্ষেপ” করতে দেওয়া হবে না।

খাতামুন নাবি সামরিক কমান্ডের এক মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, কৌশলগত এই জলপথের ব্যবস্থাপনায় তেহরান ‘কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না।’

তিনি উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সহযোগিতা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচিত হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, প্রণালীতে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহকে ঝুঁকির মুখে ফেলছে।

ইরানের তেল উৎপাদন এলাকায় মার্কিন হামলায় নিহত ২

ইরানের বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, কুয়েত ও ইরাক সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি তেল উৎপাদন এলাকায় সোমবার মার্কিন হামলায় দুইজন নিহত হয়েছেন।

খুুিজস্তান প্রদেশের এক কর্মকর্তার বরাতে তারা জানায়, এখন পর্যন্ত দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমের বরাতে মেহর বার্তা সংস্থা জানায়, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করে, বন্দরে হামলায় প্রথমবারের মতো একমুখী হামলাকারী সমুদ্র ড্রোন ব্যবহার করা হয়েছে।

হরমুজ প্রণালীতে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরান-

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজ লক্ষ্য করে ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছে ইরান। কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েনের মধ্যেই এ ঘটনা ঘটে।

প্রণালীর কাছে অবস্থানরত রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা বলেন, অবৈধভাবে প্রণালী অতিক্রমের সময় দুটি জাহাজকে লক্ষ্য করে বিপ্লবী গার্ডের নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে সেগুলো থামিয়ে দেয়।

সংঘাতে তেলের দাম বেড়েছে-

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে।

ওমান, বাহরাইন ও জর্ডানে হামলার দাবি ইরানের-

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও ওমানে হামলা চালিয়েছে।

তাদের দাবি, ওমানে রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং অন্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নতুন মোড়, সর্বশেষ কী ঘটছে

আপডেট এর সময় : ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬