Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

আগামীকাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও তা আর বাস্তবায়ন হয়নি। ওই দিন আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। পরে সেই ফল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফল প্রকাশের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

তিন বছর বিরতির পর আবার চালু হওয়া এই বৃত্তি পরীক্ষায় এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টপুল ও সাধারণ, এই দুই ক্যাটাগরিতে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তির সুযোগ পাবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

আগামীকাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

আপডেট এর সময় : ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬