Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ডিএমপির বিশেষ ট্রাফিক অভিযানে ১৬ জন আটক, ২৫টি মামলায় জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

ডিএমপির নিউমার্কেট ট্রাফিক জোনে নীলক্ষেত ক্রসিং থেকে কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবন্ধকতা অপসারণ ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) বিকাল ০৩:০০ ঘটিকা থেকে শুরু হয়ে ০৫:৩০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা ও জনবল যৌথভাবে অংশ নেন। অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা আনুমানিক ২০০টি অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদান সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২ ধারা অনুযায়ী ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয়েছে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা রুজু করা হয়।

এছাড়া রাস্তার ওপর গাড়ি পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং অননুমোদিতভাবে গড়ে ওঠা মোটরযান মেরামত গ্যারেজগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ অপচয় রোধে ডিএমপির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ডিএমপির বিশেষ ট্রাফিক অভিযানে ১৬ জন আটক, ২৫টি মামলায় জরিমানা

আপডেট এর সময় : ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬