Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটি গত দুই দশক ধরে অঞ্চলটি শাসন করে আসছিল। আজ সোমবারের এই ঘোষণার মাধ্যমে উপত্যকার বেসামরিক শাসন পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ বা এনসিএজি।

গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ উদ্যোগের আওতায় এনসিএজি গঠন করা হয়। তখন দেওয়া ঘোষণা অনুযায়ী, এনসিএজি গাজা উপত্যকার নিয়মিত প্রশাসনিক ও সরকারি সেবা দেওয়ার কাজ করবে।

হামাসের এই পদক্ষেপকে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সালের নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহর কাছে থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকেই সংগঠনটি শাসনভার ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল।

হামাসের সরকারি গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা সোমবার বলেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনসিএজির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে তিনি বর্তমান প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এএফপিকে বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর সব ধরনের অজুহাত এড়াতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই পদক্ষেপের কারণে উপত্যকার শাসনভার আর হামাসের হাতে থাকবে না।

এদিকে হামাস তাদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দেওয়ার পরপরই ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, এনসিএজি গাজার সব ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবে। এক্সে দেওয়া পোস্টে বোর্ড আরও জানায়, এক কর্তৃপক্ষ, এক আইন এবং এক অস্ত্র- এই মূলনীতির কোনো পরিবর্তন হয়নি। ফলে সব ধরনের অস্ত্র এনসিএজির অধীনে একত্রিত ও নিয়ন্ত্রিত হবে।

হামাসের এই কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজির) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

আপডেট এর সময় : ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬