Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

২৮ মামলার আসামি মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮টি মাদক মামলার আসামি এক কুখ্যাত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ লালন (৩৮)।

পল্টন সূত্রে জানা যায়, গত (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা পুলিশের একটি টিম পল্টন থানাধীন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত মোঃ লালন তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা এবং ২০৫ পুরিয়া হেরোইন, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬০০ টাকা এবং একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত (২৭ জুন) পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ লালন একজন পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্টন থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনা দেখা যায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৮টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

২৮ মামলার আসামি মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইন

আপডেট এর সময় : ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬