Dhaka , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

নতুন গান ‘মেঘ’ নিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

বর্ষার আগমনী বার্তার সঙ্গেই সুরের আকাশে জমল ‘মেঘ’। শ্রোতাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর নতুন গান হিসেবে মুক্তি পেতে যাচ্ছে এটি। আর এই গানের হাত ধরেই কোক স্টুডিওর মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন করছেন দেশের জনপ্রিয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। তার সঙ্গে সমকালীন কণ্ঠের জাদু ছড়াতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মাশা ইসলাম ও মৌসুমি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি একযোগে অবমুক্ত করা হয়। আষাঢড়ের আবহকে কেন্দ্র করে তৈরি ‘মেঘ’ গানটি মূলত বাংলা শাস্ত্রীয় সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সমকালীন আধুনিক সুরের এক অনন্য মেলবন্ধন। গানটির নেপথ্যে রয়েছেন দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। গানটির অন্যতম বড় চমক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে একেবারে নতুন ঘরানায় উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, এর সঙ্গে আধুনিক ‘স্পোকেন ওয়ার্ড’ বা কথ্য রূপের সংযোজন করা হয়েছে। ফলে পরিচিত ভাবনাই শ্রোতাদের সামনে হাজির হচ্ছে সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সংগীতের সংমিশ্রণে গানটি শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। প্রসঙ্গত, মোগল সম্রাট আকবরের রাজসভার নবরত্নের অন্যতম সংগীতসম্রাট তানসেন প্রাচীন মল্লার রাগের পরিমার্জন করে এই রাগটি সৃষ্টি করেছিলেন। তানসেন যখন এই রাগ গাইতেন, তখন নাকি আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামত! মল্লার পরিবারের সবচেয়ে প্রভাবশালী ও কঠিন এই রাগের ছোঁয়াতেই ‘মেঘ’ গানে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

নতুন গান ‘মেঘ’ নিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

আপডেট এর সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬