Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

যে চার রেকর্ডে বিশ্বকাপে অনন্য রোনাল্ডো

  • মাহ্দী হাসান
  • আপডেট এর সময় : ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (দৈনিক আজাদ বাণী) : উজবেকিস্তানের বিপক্ষে মঙ্গলবার হিউস্টোনে অনুষ্ঠিত গ্রুপ-কে’র ম্যাচে দুই গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে চারটি বড় রেকর্ডের গর্বিত মালিক হয়েছেন।

প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন সিআর সেভেন। উজবেকদের বিপক্ষে ম্যাচে মাত্র ৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেবার পাশাপাশি নতুন এই রেকর্ড অর্জন করেন রোনাল্ডো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর মাধ্যমে আরও একটি গোলও যোগ করেছেন তিনি।

পর্তুগাল অধিনায়ক এই গোলের মাধ্যমে সবচেয়ে বেশী মেজর টুর্ণামেন্টে গোলের রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ও উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ মিলিয়ে ১১টি আসরে তিনি গোল করেছেন, যা একটি অনন্য রেকর্ড।

কালকের ম্যাচে বিরতির ছয় মিনিট আগে তিনি পর্তুগালের হয়ে তৃতীয় গোল করেন। এর মাধ্যমে কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিওকে ছাড়িয়ে ফিফা বিশ্বকাপে এখন পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোল করার কৃতিত্ব নিজের করে নিয়েছেন রোনাল্ডো। রোনাল্ডো এই মাইলফলক স্পর্শ করেছেন ৬ বিশ্বকাপে ২৪ ম্যাচে। অন্যদিকে ইউসেবিও ১৯৬৬ বিশ্বকাপে এক আসরেই ৬ ম্যাচে ৯ গোল করেছিলেন।

২০০৬ সালে রোনাল্ডো ইরানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন। এরপর একে একে ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন।

সবচেয়ে বেশী বয়সী ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। তার বর্তমান বয়স ৪১ বছর ১৩৮ দিন। যদিও বিশ্বকাপে ইতিহাসে এটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রজার মিলা ৪২ বছর ৩৯ দিন বয়সে ক্যামেরুনের জার্সিতে বিশ্বকাপে গোল করেছিলেন, যা এখনও তালিকার শীর্ষে রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশী বয়সী গোলদাতার তালিকা :

রজার মিলা (ক্যামেরুন)- ৪২ বছর ৩৯ দিন

ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)- ৪১ বছর ১৩৮ দিন

পেপে (পর্তুগাল)- ৩৯ বছর ২৮৩ দিন

লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৩৮ বছর ৩৬৩ দিন

গানার গ্রেন (সুইডেন)- ৩৭ বছর ২৩৬ দিন

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

যে চার রেকর্ডে বিশ্বকাপে অনন্য রোনাল্ডো

আপডেট এর সময় : ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬