রাজধানীর গেন্ডারিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম- নিহাদ (৩০)
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিহাদকে গেন্ডারিয়া থানার একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। সে রায় ঘোষণার পর থেকে আত্মগোপনে ছিলো। সোমবার (২২ জুন) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক 









