Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

শিশু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ধানমন্ডি থানা পুলিশের অভিযানে দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সবিবুর রহমান (৪৬) ও ২। ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, ভিকটিম রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়। বাদীর পূর্ব পরিচিত ব্যক্তি মোঃ গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

ধানমন্ডি মডেল থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে বাদী হয়ে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায়, একই দিন (২০ জুন) রাত আনুমানিক ৩:৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

শিশু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ধানমন্ডি থানা পুলিশের অভিযানে দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছেন

আপডেট এর সময় : ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬