Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

যাত্রাবাড়ী থানার অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ নিয়ে মোট তিনজন আসামি গ্রেফতার হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বৌবাজার চৌরাস্তায় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ৫ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে মুগদা থানায় অপমৃত্যু মামলা হয়। পরবর্তীতে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গত (২১ মে) সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভিকটিমকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। এ তথ্য পরিবারকে জানানো হলে ভিকটিমের ছোট ভাই রাসেল ২২ মে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে অপর আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

যাত্রাবাড়ী থানার অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

আপডেট এর সময় : ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬