Dhaka , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার Logo জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার Logo ‘টয় স্টোরি ৫’-এ গান গাইতে যাচ্ছেন টেইলর সুইফট Logo ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন হামে আক্রান্ত, মোট মৃত্যু ২০ Logo ফরিদপুরের আলোচিত কণ্ঠশিল্পী লাইলি খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ Logo সরকারি ক্রয় কার্যক্রমে পূর্ণ ডিজিটালাইজেশনের লক্ষ্যে বাংলাদেশ Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার Logo বিসিবি নির্বাচন নিয়ে জটিলতার অবসান, ৭ জুনই হচ্ছে ভোট Logo ফরিদপুরে ভাতিজাদের হাতুড়িপেটায় চাচা খুন: ঘটনাস্থলে এসপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এই ঈদে ভোজের আয়োজনে রাখতে পারেন মাটনের কালাভুনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

গরুর মাংসের কালাভুনা আমাদের অনেকের কাছেই পছন্দের। তবে আপনি চাইলে রাঁধতে পারেন মাটন কালাভুনাও। এটিও খেতে বেশ সুস্বাদু। গরম একথালা ভাতের সঙ্গে কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে খাসির মাংসের এই পদ হলে জমে যায় বেশ। ঈদের আয়োজনেও রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক মাটন কালাভুনা তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- ১ কেজি।

পেঁয়াজ কুচি- ১ কাপ।

টকদই- ১ কাপ।

আদা বাটা- ১ টেবিল চামচ।

রসুন বাটা- ১ টেবিল চামচ।

লবণ- স্বাদমতো।

রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ।

শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ।

জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ।

মৌরি- ১ টেবিল চামচ।

হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে।

তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

About Author Information

জনপ্রিয় খবর

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার

এই ঈদে ভোজের আয়োজনে রাখতে পারেন মাটনের কালাভুনা

আপডেট এর সময় : ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬